২২ জুন ২০২৬, সোমবার, ১৯:৪৬

শিরোনাম
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ইসরাইল ও মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানাল স্পেন

ইসরাইল ও মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানাল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৭

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। নরওয়ে, সুইডেন ও পাকিস্তানের পর এবার এই আগ্রাসনের কড়া প্রতিবাদ জানাল স্পেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলাকে ‘একতরফা’ সামরিক পদক্ষেপ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই সামরিক পদক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “এই ধরনের একতরফা পদক্ষেপ পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে। এটি একটি অনিশ্চিত ও প্রতিকূল আন্তর্জাতিক ব্যবস্থা তৈরির দিকে আমাদের ঠেলে দিচ্ছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সানচেজ আরও উল্লেখ করেন, তিনি ইরানি সরকার ও রিভোল্যুশনারি গার্ডের সাম্প্রতিক কর্মকাণ্ডও সমর্থন করেন না। তবে বর্তমান পরিস্থিতিতে সংঘাত না বাড়িয়ে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি।

স্পেনের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমরা অবিলম্বে এই উত্তেজনা নিরসন এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি।” মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধাবস্থা নিরসনে স্পেনের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন