২২ জুন ২০২৬, সোমবার, ০৭:৫৩

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

সরকারি কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা ও অনুমতির বাধ্যবাধকতা

সরকারি কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা ও অনুমতির বাধ্যবাধকতা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১৩

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ অফিসে আসা-যাওয়ার বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সোমাবার (২৩ ফেব্রুয়ারি) জারি হওয়া অফিস আদেশে বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে অফিসে না আসা বা বিলম্বে উপস্থিত হওয়া এবং অফিসের নির্ধারিত সময়ের আগে অনুমতি ছাড়া ত্যাগ করলে শাস্তির আওতায় পড়তে হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’-এর প্রেক্ষিতে এইসব আচরণ অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কর্মকর্তাদের দাপ্তরিক সময়ের নিয়মাবলী হলো:

- কর্মদিবসে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে।

- রমজান মাসে বিকেল ৩:৩০ মিনিটের আগে এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ।

- জরুরি বা দাপ্তরিক প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের অনুমতি নিতে হবে।

- অফিস ত্যাগের এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক।

নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন