১৭ জুন ২০২৬, বুধবার, ০৪:৪৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল

বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৬:৫৮

দীর্ঘ ২৮ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে নরওয়ে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পর টানা ছয় আসর মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল ইউরোপের দেশটি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের দল।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে নরওয়ে দল। তবে মাঠের পারফরম্যান্সের আগেই এক ব্যতিক্রমী কারণে আলোচনায় উঠে এসেছে তারা।

খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস ও পারফরম্যান্স নিশ্চিত করতে এবার খাদ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। স্থানীয় খাবারের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজ দেশ থেকেই বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নিয়ে এসেছে দলটি।

জানা গেছে, নরওয়ে থেকে প্রায় ৩০০ কেজি তাজা লাল মাছ এবং ১১৬ কেজি বিখ্যাত নরওয়েজিয়ান ব্রাউন চিজ উড়িয়ে আনা হয়েছে যুক্তরাষ্ট্রে। খেলোয়াড়দের পরিচিত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দলের সঙ্গে রয়েছেন নরওয়ের দুই খ্যাতনামা শেফ অ্যারন এসপেল্যান্ড ও এইরিক তুফতে। এর আগে ২০২০ অলিম্পিকে নরওয়ে দলের রান্নাঘরের দায়িত্ব পালন করেছিলেন অ্যারন। এবারও প্রধান শেফের সঙ্গে মিলে খেলোয়াড়দের জন্য বিশেষ খাদ্যতালিকা প্রস্তুত করছেন তারা।

এ বিষয়ে শেফ অ্যারন এসপেল্যান্ড বলেন, “নরওয়ে থেকে সুদূর আমেরিকায় এত বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী পাঠানো সহজ ছিল না। তবে আমরা নিজেদের উপকরণের গুণগত মানের ওপর আস্থা রাখি। বিশ্বকাপের মতো বড় আসরে দেশের সেরা খাবারই খেলোয়াড়দের দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা যদি নিশ্চিতভাবে জানি খাবারে ব্যবহৃত টমেটোটি কোন কৃষক উৎপাদন করেছেন কিংবা মাছটি কোথা থেকে এসেছে, তাহলে সেটি আমাদের জন্য বিশেষ বিষয়। নরওয়েজিয়ান উপকরণ ব্যবহার করতে পারাটা গর্বের।”

বিশ্বকাপের আগে নরওয়ের এই ব্যতিক্রমী প্রস্তুতি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সেও হালান্ড-ওডেগার্ডরা কতটা সফলভাবে সেই প্রস্তুতির প্রতিফলন ঘটাতে পারেন।

আরও পড়ুন