সৌদি লিগে রোনালদোকে শিরোপা জেতাতে কারচুপির অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮
সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখনো লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। আল নাসরের হয়ে খেললেও বড় কোনো শিরোপার দেখা পাননি এই পর্তুগিজ তারকা। তবে চলতি মৌসুমে শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে তার দলের সামনে।
বর্তমানে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আল নাসর। কিন্তু এই অবস্থান ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী দল আল আহলির দুই ফুটবলার অভিযোগ তুলেছেন, বিশেষ সুবিধা দিয়ে আল নাসরকে শিরোপা জেতানোর চেষ্টা চলছে।
আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার সতীর্থ ব্রাজিলিয়ান খেলোয়াড় ওয়েন্ডারসন গেলানো আরও একধাপ এগিয়ে দাবি করেছেন, এই প্রতিযোগিতায় নির্দিষ্ট একজন খেলোয়াড়কে শিরোপা জেতানোর প্রবণতা রয়েছে, আর সেই খেলোয়াড় হলেন রোনালদো।
আল ফাইহার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেন আল আহলির খেলোয়াড়রা। তাদের দাবি, ম্যাচটিতে অন্তত দুটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে দলটি। এই ড্রয়ের ফলে তারা পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছে। ২৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ৬৮ এবং এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল নাসরের চেয়ে তারা ৪ পয়েন্ট পিছিয়ে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে গেলানো বলেন, তাদের দলকে ইচ্ছাকৃতভাবে শিরোপার দৌড় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট একজনের হাতে ট্রফি তুলে দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে টনি সরাসরি কোনো দলের নাম না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, কে লাভবান হচ্ছে তা সবাই জানে। পেনাল্টি না পাওয়ায় হতাশা প্রকাশ করে তিনি জানান, স্পষ্ট হ্যান্ডবল থাকা সত্ত্বেও সিদ্ধান্ত তাদের পক্ষে আসেনি। এমনকি রেফারির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা টনি ২৬ ম্যাচে ২৭ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। তবে বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাদের পথ কঠিন হয়ে যাচ্ছে বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, ২০১৮-১৯ মৌসুমের পর আর লিগ শিরোপা জিততে পারেনি আল নাসর। রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় দলে থাকলেও এখনো শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি। আগামী ম্যাচে আল ওখদুদের বিপক্ষে মাঠে নামবে তারা।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায়, পরীক্ষায় লক্ষ্যভেদ করল ভারতের নতুন অস্ত্র
- • মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ১১৩
- • সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার নিহত
- • চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
- • নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
