১৭ জুন ২০২৬, বুধবার, ০৪:৩৫

শিরোনাম
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন

আবারও পার্থক্য গড়লেন মেসি

আবারও পার্থক্য গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২১

ইনজুরির কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি। মাঠে না নামলেও ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি জানান, ইকুয়েডরে আগের ম্যাচে অস্বস্তি অনুভব করায় তাকে আগেভাগেই মাঠ ছাড়তে হয়। ক্লাব ও আয়োজকদের সঙ্গে আলোচনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেসি আশা প্রকাশ করেন, ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে এবং তখন পুয়ের্তো রিকোর ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই বার্তা নিয়ে আলোচনা চলছে। অনেক ভক্ত এটিকে পেশাদারিত্ব ও দায়িত্ববোধের উদাহরণ হিসেবে দেখছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে আল-নাসরের হয়ে কয়েকটি ম্যাচে না খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও আলোচনা রয়েছে। যদিও ক্লাব বা রোনালদোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। বিভিন্ন গুঞ্জন থাকলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন