ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১০:০৯
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটির ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভূমিকম্পে অসংখ্য ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।
এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় দুর্গত এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
শুক্রবার (২৬ জুন) ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সরকারিভাবে নিহতের সংখ্যা ৯২০ জনে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেন। তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানিয়েছিলেন, এই দুর্যোগে প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্য পরিদর্শন করে ডেলসি রদ্রিগেজ বলেন, আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী দল ইতোমধ্যে দুর্গত এলাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জীবিতদের উদ্ধারে কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।
তবে ধ্বংসস্তূপের ভয়াবহতা বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পে শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, দুর্যোগের প্রভাবে প্রায় ৬৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে রাজধানী কারাকাসের প্রায় ২০ লাখ বাসিন্দা রয়েছেন।
আন্তর্জাতিক রেড ক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেন, একের পর এক আফটারশক অব্যাহত থাকায় মানুষ এখনো ঘরে ফিরতে ভয় পাচ্ছেন।
গত বুধবার সন্ধ্যায় ভেনিজুয়েলায় পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- • যুবককে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
- • জাহানারা ইমামকে "জাহান্নামের ইমাম" বলে কটূক্তি রাকসু নেতার
- • ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
- • নোরা ফাতেহির সঙ্গে আবারও নতুন গান নিয়ে আসছেন সঞ্জয় দেব
- • তাজিয়া মিছিলে যুবক হত্যা: ১২ ঘণ্টায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- • নিজের ছবিযুক্ত নতুন স্মারক পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প
- • নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
