২৭ জুন ২০২৬, শনিবার, ০৫:০৩

শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২৩:১১

পাকিস্তানের ইসলামাবাদে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনার প্রথম দফার বৈঠকে সভাপতিত্ব করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। 

তিনি সরাসরি ত্রিপক্ষীয় বৈঠকে সভাপতিত্ব করেন। তার নেতৃত্বে প্রথম দফার আলোচনা ইতিবাচক ছিল বলে জানিয়েছে বিবিসি।

শনিবারের এ আলোচনা অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিই হচ্ছে বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা।

ইসলামাবাদ থেকে সংবাদমাধ্যম বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা জানান, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরান-মার্কিন আলোচনার ইতিহাসে এই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের দুটি আলোচক দল পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে আলোচনা করেন। এর আগে পাকিস্তান সরকার দুই দেশের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে।

তবে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এখনও পরোক্ষ না প্রত্যক্ষ আলোচনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। আলজাজিরা জানিয়েছে, বৈঠকটি অত্যান্ত সংবেদনশীল ছিল। যেসব তথ্য আসছে তা তাৎক্ষণিক যাচাই করার কোনো উপায় রাখা হয়নি।

আরও পড়ুন