২২ জুলাই ২০২৬, বুধবার, ১৬:১৫

শিরোনাম
ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার

হামাসের নেতৃত্ব নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ২ শীর্ষ নেতা

হামাসের নেতৃত্ব নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ২ শীর্ষ নেতা

প্রতিফলন আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২৭

ফিলিস্তিনি ইসলামপন্থী সংগঠন হামাসের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ পদে দুজন শীর্ষ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রবিবার এএফপিকে জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, হামাস সম্প্রতি নতুন শুরা কাউন্সিল—যা মূলত ধর্মীয় আলেমদের নিয়ে গঠিত একটি পরামর্শমূলক পরিষদ—এবং একটি নতুন রাজনৈতিক ব্যুরো গঠন সম্পন্ন করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী সংগঠনটির একাধিক নেতাকে হত্যা করেছে। নিহতদের মধ্যে সাবেক দুই প্রধানও রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘সংগঠনটি তিনটি অঞ্চলে অভ্যন্তরীণ নির্বাচন সম্পন্ন করেছে এবং এখন রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচনের শেষ ধাপে রয়েছে।’

তিনি আরো জানান, নেতৃত্বের প্রতিযোগিতায় বর্তমানে খালেদ মেশাল ও খলিল আল-হাইয়া মুখোমুখি রয়েছেন। হামাসের আরেকটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ গত মাসে শুরু হলেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করছে।

কাউন্সিলের সদস্যরা প্রতি চার বছর অন্তর হামাসের তিন শাখা—গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং সংগঠনের বৈদেশিক নেতৃত্ব—থেকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হন। ইসরায়েলের কারাগারে আটক হামাস বন্দীরাও ভোট দেওয়ার অধিকার রাখেন। পরবর্তীতে কাউন্সিল রাজনৈতিক ব্যুরো নির্বাচন করে এবং রাজনৈতিক ব্যুরো সংগঠনের প্রধান নির্বাচন করে।

আরও পড়ুন