২৬ জুন ২০২৬, শুক্রবার, ০৩:৫২

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

ভেনেজুয়েলা ভূমিকম্পে প্রাণহানি ‘ভয়াবহ’ হতে পারে, সহায়তার ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলা ভূমিকম্পে প্রাণহানি ‘ভয়াবহ’ হতে পারে, সহায়তার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৪:১৫

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মৃতের সংখ্যা ‘ভয়াবহ’ হতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দল, চিকিৎসাসামগ্রী ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার জনগণের ওপর আঘাত হানা দুটি ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী ছিল এবং এতে বিপুল প্রাণহানির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলায় তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসাসামগ্রী এবং মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনাও জানান।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ট্রাম্পের সহায়তার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নেতারা এই দুর্যোগে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছেন।

সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৭০০ জন। বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহও বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী কারাকাস থেকে পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার এবং পরে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এতে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ। এমনকি এক লাখের বেশি মানুষের প্রাণহানির সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি ভূমিধস এবং মাটির গঠন ভেঙে পড়ার ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিফলন/ রাশ

আরও পড়ুন