২৬ জুন ২০২৬, শুক্রবার, ০২:৫১

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৮:০৯

শক্তিশালী ভূমিকম্পে ফের কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা বেজে ১৮ মিনিটে দেশটির মন্দানও দ্বীপের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এক সপ্তাহ আগেই ওই একই অঞ্চলে একটি মারাত্মক ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছিল।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে ১১২ কিলোমিটার (৬৯.৫ মাইল) গভীরে আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

দাভাও ওরিয়েন্টাল প্রাদেশিক দুর্যোগ অফিসের কর্মকর্তা কাইজার ক্যাডিজ এএফপিকে বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের এখন অগ্রাধিকার হলো উপকূল পর্যবেক্ষণ করে পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ আছে কি না তা দেখা।

এর আগে গত ৮ জুন মিন্দানাওতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় ওই দ্বীপটিতে ভবন ধসে পড়ে, ভূমিধস আঘাত হানে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। একই সঙ্গে পুরো অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন