‘বাপের বাড়িতে আসছি, খাইতে দিবেন না নাকি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০০:১৮
পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে ২০ বছর পর সফরে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) তার এই সফরে সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানও।
দুপুরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। এ সময় জনসভায় অংশ নেওয়া জনগণ তারেক রহমানকে বেশি সময় বক্তব্য দেওয়ার আবদার জানান।
উত্তরে তারেক রহমান বলেন, ‘বক্তৃতা তো অনেক হইছে, বিকেলে আবার একটা জনসভা আছে, ওখানেও বক্তৃতা দিতে হবে।’ স্থানীয়রা তাকে দুই ঘণ্টা বক্তব্য দেওয়ার জন্য আবদার করেন।
এর জবাবে তারেক রহমান রসিকতা করে বলেন, ‘কি বলে, দুই ঘণ্টা বলব। আরে খিদা পাইছে, বাপের বাড়িতে আইছি, খাইতে দিবেন না নাকি বাড়িতে। নামাজ বাকি, খাওয়া বাকি, ওই জনসভা বাকি, খালকাটা বাকি, সব বাকি, আবার ঢাকা যেতে হবে। আসব, আসব, কথা বলব।’
পরে প্রধানমন্ত্রী বাগবাড়ির নশিপুর এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের কার্যক্রম উদ্বোধন এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
- • কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান
- • হাসপাতালের দুর্নীতিতে কোনো আপস নয়: শামা ওবায়েদ
- • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯
- • তিস্তার ভাঙনে হুমকিতে ঘরবাড়ি, স্কুল ও ফসলি জমি
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • মুক্তি পেল ৩৪ তারকা নিয়ে নির্মিত সিনেমা 'ওয়েলকাম ৩'
- • ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- • ফিলিপাইনে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
