রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ১৮:৪০
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও বিমান হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের যুদ্ধক্ষেত্র।
বুধবার (৮ এপ্রিল) ইউক্রেনের সুমি অঞ্চলের রোমনি কমিউনিটিতে রুশ বাহিনীর ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। কিয়েভ কর্তৃপক্ষের দাবি, রুশ সেনারা সুপরিকল্পিতভাবে আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। জবাবে রাশিয়ার তিনটি অস্থায়ী সেনা ক্যাম্প ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সফল পাল্টা আক্রমণের দাবি করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেনারা।
স্থানীয় পুলিশ ও গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় ভূখণ্ডে অন্তত অর্ধশতাধিক বিমান হামলা এবং আড়াইশ’ গাইডেড বোমা ফেলেছে পুতিন বাহিনী। সুমির পাশাপাশি দানিপ্রোপেত্রোভস্ক এবং খেরসনসহ অন্তত ৩০টি স্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক সংখ্যক আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার অস্থায়ী ক্যাম্পগুলোতে পাল্টা হামলা চালিয়ে তারা অগ্রযাত্রা রুখতে সক্ষম হয়েছে।
এদিকে যুদ্ধ বন্ধে দুই পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার কড়া তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হাঙ্গেরি সফরকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মাত্র কয়েক কিলোমিটার ভূখণ্ডের জন্য লাখ লাখ মানুষের জীবন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এই যুদ্ধ এখন অর্থহীন হয়ে পড়েছে।”
আরও পড়ুন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
