রাতের শহর ও আশ্রয়হীন মানুষের গল্প
ফারিহা জামান নাবিলা
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০২:০৪
রাতের শহর যেন দুই রকম গল্প বলে। একদিকে উজ্জ্বল আলো, ব্যস্ত রাস্তা, গাড়ির শব্দ আর মানুষের চলাফেরা সব মিলিয়ে শহর তখনও জেগে থাকে। কিন্তু এই আলো ঝলমলে শহরের মাঝেই আরেকটি নীরব গল্প লুকিয়ে থাকে। ফুটপাথের কোণে, রেলস্টেশনের পাশে বা কোনো উন্মুক্ত জায়গায় কিছু মানুষ দিনের ক্লান্তি নিয়ে ঘুমানোর চেষ্টা করে। তাদের মাথার উপর নেই নিজের ঘর, নেই নিরাপদ আশ্রয়।শহরের আলো তাদের গায়ের উপর পড়ে কিন্তু তাদের জীবনের অন্ধকার দূর করতে পারে না। যখন অনেক মানুষ নিজেদের ঘরে নিশ্চিন্তে ঘুমায় তখন ছিন্নমূল মানুষরা খোলা আকাশের নিচে রাত কাটায়। তাই রাতের শহর শুধু আলো আর ব্যস্ততার গল্প নয় এটি কিছু মানুষের কষ্ট, সংগ্রাম ও বেঁচে থাকার লড়াইয়ের গল্পও বলে।
বাংলাদেশের বড় বড় শহরে প্রতিদিন অসংখ্য মানুষ জীবিকার সন্ধানে আসে। কিন্তু সবাই কাজ বা আশ্রয় পায় না। অনেকেই বাধ্য হয়ে ফুটপাথ, রেলস্টেশন, বাসস্ট্যান্ড বা উন্মুক্ত জায়গায় রাত কাটায়। এদেরই আমরা ছিন্নমূল মানুষ বলে জানি। দিনের বেলা তারা নানা কাজ করে জীবিকা নির্বাহের চেষ্টা করে, আর রাত হলে শহরের কোনো কোণে আশ্রয় নেয়। শহরের উন্নয়ন ও ব্যস্ততার আড়ালে তাদের এই কঠিন বাস্তবতা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। শহরের বিভিন্ন ফুটপাথ, পার্ক বা রেলস্টেশনে রাতের দিকে তাকালে দেখা যায় অনেক মানুষ মাটিতে বা সামান্য কাপড় বিছিয়ে ঘুমানোর চেষ্টা করছে। অনেক শিশু তাদের পরিবারের সঙ্গে এই জীবন কাটায়। শীত, বৃষ্টি কিংবা নিরাপত্তাহীনতার মাঝেও তারা রাত পার করে। অনেক সময় স্বেচ্ছাসেবী সংগঠন বা কিছু মানুষ তাদের খাবার ও শীতবস্ত্র দিয়ে সাহায্য করে কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত।
ছিন্নমূল মানুষের সংখ্যা বাড়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দারিদ্র্য ও বেকারত্ব। অনেক মানুষ গ্রামে কাজের সুযোগ না পেয়ে জীবিকার সন্ধানে শহরে আসে। কিন্তু শহরে এসে সবাই কাজ বা স্থায়ী আয়ের ব্যবস্থা করতে পারে না। ফলে তারা ধীরে ধীরে আশ্রয়হীন হয়ে পড়ে এবং ফুটপাথ বা উন্মুক্ত স্থানে বসবাস করতে বাধ্য হয়। প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙন। বাংলাদেশে প্রায়ই বন্যা, ঘূর্ণিঝড় বা নদীভাঙনের কারণে অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। তখন তারা বাধ্য হয়ে শহরে চলে আসে এবং অনেক সময় স্থায়ী বাসস্থানের অভাবে ছিন্নমূল জীবনে পড়ে যায়।পরিকল্পিত নগরায়নের অভাব। শহরের উন্নয়ন হলেও দরিদ্র মানুষের জন্য পর্যাপ্ত ও স্বল্পমূল্যের বাসস্থানের ব্যবস্থা সবসময় থাকে না। ফলে অনেক মানুষ ফুটপাথ বা খোলা জায়গায় বসবাস করতে বাধ্য হয়।এছাড়া পারিবারিক সমস্যা সামাজিক নিরাপত্তার অভাব এবং শিক্ষার ঘাটতি অনেক সময় মানুষকে এই কঠিন অবস্থার দিকে ঠেলে দেয়। এসব কারণ মিলিয়েই। শহরে ছিন্নমূল মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
ছিন্নমূল মানুষের সমস্যার সমাধানের জন্য রাষ্ট্র ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারকে গৃহহীন মানুষের জন্য স্বল্পমূল্যের আবাসন বা আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে হবে, যাতে তারা নিরাপদে বসবাস করতে পারে।কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। যদি দরিদ্র মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা যায় তাহলে তারা সহজে স্বাবলম্বী হতে পারবে এবং ছিন্নমূল জীবনে পড়ার সম্ভাবনা কমবে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে হবে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে কর্মদক্ষ করে তুললে তারা নিজেরাই জীবিকা অর্জনের পথ খুঁজে নিতে পারবে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা আরও বাড়ানো দরকার। তারা খাদ্য, পোশাক ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পারে।সমাজের প্রতিটি মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার মনোভাব গড়ে তোলা প্রয়োজন। যদি সবাই সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে ছিন্নমূল মানুষের জীবন কিছুটা হলেও সহজ হয়ে উঠবে। একটি ভালো সমাজে কোনো মানুষ যেন আশ্রয়হীন না থাকে। ছিন্নমূল মানুষের কষ্ট আমাদের সবার জন্য চিন্তার বিষয়। যদি সরকার ও সমাজ একসঙ্গে তাদের পাশে দাঁড়ায়, তাহলে তাদের জীবন কিছুটা হলেও ভালো হতে পারে। তাই তাদের জন্য আশ্রয় ও সহায়তার ব্যবস্থা করা আমাদের সবার দায়িত্ব।
লেখক,
ফারিহা জামান নাবিলা
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিশ্ববিদ্যালয়, ঢাকা
ইমেইল :farihazaman524@gmail
আরও পড়ুন
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের
- • ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
- • সাপাহার সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
- • বিধ্বংসী ভূমিকম্পে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার
- • আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ইরান এখন বিশ্বের কাছে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি-পেজেশকিয়ান
- • ট্রাম্পের শান্তি চুক্তিতে যুদ্ধ থামলেও কাটেনি মার্কিনদের উদ্বেগ
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
