সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ২২:৪৪
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মো. বুলবুল আক্তার (৬৪) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বুলবুল আক্তার পৌর এলাকার কুড়িগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
