ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০০:২৪
নওগাঁয় ইটভাটার দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন হোসেন নামের এক কোচিং শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় ‘বিবিসি ব্রিকস’ নামক ইটভাটা সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ওই ইটভাটায় কয়েকদফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
নিহত শিক্ষক ইমন হোসেন কীর্ত্তিপুর মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি স্থানীয় বাজারের একটি কোচিং সেন্টারের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিক্ষক ইমন তার গন্তব্যে যাওয়ার জন্য কোচিং সেন্টার থেকে বের হয়েছিলেন। পথে বিবিসি ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই ভাটার একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দেয়। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় নেমে আসে। তারা ঘাতক ট্রাক্টর চালকের বিচার ও ইটভাটার অব্যবস্থাপনার প্রতিবাদে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা কয়েক দফায় ইটভাটায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা অবিলম্বে ওই ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানায়। পরবর্তীতে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ইটভাটাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। এরপর বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।’
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন
- • বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু
- • স্পেনে ভয়াবহ তাপদাহে ৪ দিনে প্রাণ হারিয়েছে ২১২ জন
- • বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি
- • গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৩ বগি উদ্ধার
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • সীমান্তে টহলকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু
- • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেলেন মন্ত্রীর মর্যাদা
- • পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
