২৭ জুন ২০২৬, শনিবার, ১৬:৩৯

শিরোনাম
বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১০:৪৫

বাংলাদেশ বর্তমানে নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (২৩ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নেপাল থেকে আরও বেশি জলবিদ্যুৎ আমদানির লক্ষ্যেই এই যৌথ প্রকল্পের সম্ভাব্যতা বিবেচনা করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদার হবে।

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে, যা আঞ্চলিক বিদ্যুৎ সংযোগের একটি প্রাথমিক ধাপ হিসেবে কাজ করছে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো গ্রহণের প্রয়োজন হলে সরকার সে অনুযায়ী পদক্ষেপ নেবে।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের যৌথ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ বাড়বে এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।

আরও পড়ুন