২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:৫৫

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

অনৈতিক লেনদেনের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

অনৈতিক লেনদেনের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে, ২০২৬, ২১:৩৭

ঢাকার মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের আড়ালে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে উপ-পুলিশ কমিশনার আমীর খসরুর স্বাক্ষর রয়েছে।

আদেশ অনুযায়ী, তেজগাঁও বিভাগের অধীন মোহাম্মদপুর থানায় কর্মরত সংশ্লিষ্ট সদস্যদের প্রশাসনিক কারণে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ শাখায় সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— উপ-পরিদর্শক (এসআই) সাধন মন্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।

ডিএমপির তথ্য অনুযায়ী, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পর তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন