শাহবাগে মুখোমুখি রাকিব-সাদিক কায়েমরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ২২:১২
ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। সাংবাদিক ও ডাকসু নেতাসহ বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ঘটনা ঘটেছে।
এদিকে, রাত নয়টার পর ঘটনাস্থলে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম। এসময় দুই পক্ষের নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন। তখন উত্তেজনা বিরাজ করছিল সেখানে।
প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটুক্তির প্রতিবাদে সন্ধ্যার পর শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
এক পর্যায়ে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে থানায় গেলে তাদের মারধর হয়। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি জুবায়ের।
এর আগে সন্ধ্যায় অভিযুক্ত ঢাবি শিবির নেতার থানায় উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটুক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন। তবে অভিযুক্ত ঢাবি শিবির নেতা বলছে, সেটি ভুয়া। সেজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছেন।
এদিকে, রাত ৯টার পর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম ডাকসু নেতা এ বি জুবায়েরসহ বাকিদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নিয়ে যান।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
