যশোরে অনুষ্ঠিত হলো সায়েন্স অলিম্পিয়াড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ১২:২৭
শনিবার (১৮ এপ্রিল) যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’।
এন.এইচ মাসুম'স এডমিশন কেয়ার এবং ডা. রিফাত’স মেডিকেল একাডেমির যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় এইচএসসি ২৫, ২৬ ও ২৭ ব্যাচের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
যশোর জেলার সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে পরিচিত এই অলিম্পিয়াডে শিক্ষার্থীদের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে আয়োজন করা হয়।
মেডিকেল কোচিংয়ের জন্য ডা. রিফাত রহমানের (এমবিবিএস, এমআরসিএস) নেতৃত্বাধীন ডা. রিফাত’স মেডিকেল একাডেমি এবং ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের জন্য এন.এইচ মাসুমের (বিএসসি অ্যান্ড এমএসসি, কেইউ) ফিজিক্স পার্ক ও মাসুম’স অ্যাডমিশন কেয়ার এই আয়োজন করে। যশোরের শ্রেষ্ঠ মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোচিং হিসেবে খ্যাত এ দুটি প্রতিষ্ঠানের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দুটি আলাদা বিভাগ ছিল—ইঞ্জিনিয়ারিং (ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ) এবং মেডিকেল (ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি)। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ছিল ৪০ মিনিটের এবং মেডিকেল পরীক্ষা ৩০ মিনিটের। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি ছিল।
প্রথম পুরস্কার হিসেবে স্মার্ট ওয়াচ, হেডসেট, বই, ক্যালেন্ডার, ক্রেস্টসহ কোর্স ফি-তে ৫০% ছাড় দেওয়া হয়েছে। দ্বিতীয় থেকে দশম পুরস্কারেও ছিল আকর্ষণীয় উপহার ও কোর্স ফি ছাড়।
আয়োজকরা জানিয়েছেন, এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন পূরণের প্রেরণা যোগ করবে।যশোরের শিক্ষার্থীদের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তির প্রস্তুতিতে এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। তারা আরো জানান, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
