তুরস্কে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ২৩:৪৩
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে খলিলুর রহমানের সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ হয়।
সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত।
বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সম্পর্ক সহজতর করা নিয়েও আলোচনা হয়েছে।
ইসহাক দার বলেন, আঞ্চলিক ঘটনাবলি বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছি। প্রত্যাশা করছি, আগামীতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক অব্যাহত থাকবে।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • ভারতে প্রবেশে আগে পূরণ করতে হবে স্বাস্থ্য ফর্ম
- • তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর বানোয়াট: পুলিশ
- • যুবককে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
- • জাহানারা ইমামকে "জাহান্নামের ইমাম" বলে কটূক্তি রাকসু নেতার
- • ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
- • নোরা ফাতেহির সঙ্গে আবারও নতুন গান নিয়ে আসছেন সঞ্জয় দেব
- • তাজিয়া মিছিলে যুবক হত্যা: ১২ ঘণ্টায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
