তুরস্কের পর আরো দুই দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ১৮:০৪
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি তুরস্কের উদ্দেশে রওনা দেন।
এই সফরে তিনি তুরস্ক ছাড়াও বেলজিয়াম ও ইথিওপিয়া যাবেন। সফরকালে তিনি আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারি চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের শুরুতে মন্ত্রী ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কে অনুষ্ঠেয় ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশ নেবেন। এই ফোরামটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে।
সম্মেলনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে খলিলুর রহমানের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
তিন দিনের এই ফোরাম শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলস যাবেন। সেখানে তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেবেন।
সফর শেষে দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
