যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: তথ্যহীন আতিথেয়তায় ক্ষুব্ধ সাংবাদিকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২৩:৪৭
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক সরাসরি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের ইসলামাবাদ এখন বিশ্ব গণমাধ্যমের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। তবে আলোচনার মূল কেন্দ্র থেকে সাংবাদিকদের দূরে রাখায় তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন সেখানে দায়িত্বরত সংবাদকর্মীরা।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের জন্য বিরিয়ানি, কাবাব ও উন্নতমানের কফির রাজকীয় আয়োজন থাকলেও মূল তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তারা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ইসলামাবাদের কনভেনশন সেন্টারে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকটি ঘিরে সাংবাদিকদের জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ 'মিডিয়া হাব'। সেখানে উচ্চগতির ইন্টারনেট ও লোকসংগীতের ব্যবস্থা থাকলেও মূল আলোচনা কেন্দ্রটি প্রায় আধা কিলোমিটার দূরে রাখা হয়েছে, যেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, “তথ্যহীন এই আতিথেয়তায় আমি ভীষণ বিরক্ত।” অন্য এক সংবাদকর্মী জানান, সেখানে করার মতো আসলে তেমন কিছুই নেই। এমনকি তথ্য প্রদানের ক্ষেত্রে সরাসরি কোনো ব্রিফিংয়ের পরিবর্তে কেবল হোয়াটসঅ্যাপে পাঠানো সংক্ষিপ্ত প্রেস বিবৃতির ওপর নির্ভর করতে হচ্ছে।
আলোচনা শুরুর পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও দুপুর ২টা (বাংলাদেশ সময় রাত ৮টা) পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপডেট না পাওয়ায় সংবাদকর্মীদের মধ্যে অস্থিরতা বাড়ছে। যদিও আয়োজকরা বিলাসিতার কোনো কমতি রাখেননি, তবুও পেশাদার সাংবাদিকদের কাছে নিউজ আপডেট না থাকাটাই এখন প্রধান সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
