২৮ জুন ২০২৬, রবিবার, ০১:৪১

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

লেবানন প্রবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে দূতাবাস

লেবানন প্রবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০০:৩৩

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে ১৪টি এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত প্রস্থান করার নির্দেশনা দেওয়া হয়। বৈরুতের বিভিন্ন পয়েন্টে সম্ভাব্য বড় ধরণের আক্রমণের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই রেড অ্যালার্ট জারি করেছে দূতাবাস।

দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখিত এলাকাগুলো হলো— সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো (আল-শিয়ার কাছে)। এসব এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করার পরামর্শ দেওয়া হয়েছে।

লেবাননে চলমান অস্থির পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে বাংলাদেশ দূতাবাস। যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্য পেতে দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন