নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০১:১৫
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে তাদের চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তি হওয়া শিশুদের মধ্যে রয়েছেন, ডিমলা উপজেলার বালাপাড়া শুকানগঞ্জ এলাকার আয়েশা আক্তারের ছেলে মিজান মিয়া (৫ মাস), সদর উপজেলার পঞ্চপুর এলাকার লিজু বেগমের ছেলে জিহাদ বাবু (২), দেবীরডাঙ্গা কাঞ্চনজঙ্ঘা এলাকার রাইয়ান (১), বাবলি আক্তারের মেয়ে আব্দুল জোবায়ের (২), শিশু মাইশা (৩) ও শিশু সম্রাট ইসলাম (২)।
হাসপাতাল সূত্র জানায়, গত দুই দিন ধরে শিশুদের মধ্যে জ্বর, কাশি, ডায়রিয়া এবং শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দেয়। ভর্তি হওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শিশু জোবায়েরের মা বাবলি বেগম বলেন, তার সন্তান জ্বর, পাতলা পায়খানা ও কাশিতে ভুগছিল। পরে শরীরে র্যাশ ও ফুসকুড়ি দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা এটিকে হামের উপসর্গ হিসেবে দেখছেন।
ডা. দেবাশীষ সরকার জানান, ভর্তি হওয়া শিশুদের আলাদা আইসোলেশন ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের পরই নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কিনা।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
