সংবাদপত্র ও টেলিভিশন শিল্প রক্ষায় শুল্ক-ভ্যাট প্রত্যাহারের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০২:০৮
সংবাদপত্রের কাগজ আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংবাদপত্র মালিক সমিতি- নোয়াব। এছাড়া যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স - এ্যাটকো'র নেতারা।
আজ মঙ্গলবার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনার প্রথমদিন অংশ নিয়ে দুই সংগঠনের নেতারা এ দাবি জানান। আলোচনায় বক্তারা বলেন, খরচ বেড়ে যাওয়ায় এই শিল্প রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
এসময় নোয়াব-এর সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, খরচ বেড়ে যাওয়ায় সংবাদপত্র শিল্প রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। নিউজ প্রিন্টের দাম বাড়লেও পাঠক কমেছে। কর্পোরেট কর কমিয়ে ১০ শতাংশ করার দাবিও জানান তিনি। এসময় টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো'র নেতৃবৃন্দ বিজ্ঞাপন থেকে আয় কমেছে বলা জানান।
বৈঠকে দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, 'কঠিন স্বৈরতান্ত্রিক সরকার আমরা পার করেছি। ১৫-১৬ বছর ... সেসময় নানাভাবে সংবাদপত্র শিল্প নিগৃহীত হয়েছে।'
পরে এনবিআর চেয়ারম্যান বলেন, সংবাদপত্র শিল্প রক্ষায় আগামী বাজেটে সুখবর থাকছে মালিকদের জন্য। সংকট সমাধানে উদ্যোগী হওয়ার কথাও জানান তিনি।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
