২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:৪৩

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান

স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২১:১১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় এ পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হয়।

এ উপলক্ষে বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে। একইসঙ্গে ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে অনারারি র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন