২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৩৩

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

ভোটের তথ্য সার্ভারে দিতে ইসির ডেডলাইন ৩০ জুন

ভোটের তথ্য সার্ভারে দিতে ইসির ডেডলাইন ৩০ জুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২০:৫৯

ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিলেও যাদের নিবন্ধন ফরম ডেটাবেইসে নেই, তাদের ফরমগুলো আগামী ৩০ জুনের মধ্যে সার্ভারে আপলোড করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৮ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, ‘নিবন্ধন ফরম আপলোড করার জন্য আমরা একটি সফটওয়্যার তৈরি করেছি। মাঠ পর্যায়ে ৩০ জুনের মধ্যে নিবন্ধন ফরম আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।’

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ‘নিবন্ধন ফরম আপলোড না থাকায় অনেকের তথ্য সংশোধনের ক্ষেত্রে যাচাইয়ে সমস্যায় পড়তে হয়। এ জন্য মাঠ কর্মকর্তাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন