২৮ জুন ২০২৬, রবিবার, ০২:৫৯

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

নেতানিয়াহুকে হত্যার গুঞ্জন উড়িয়ে দিল ইসরায়েল

নেতানিয়াহুকে হত্যার গুঞ্জন উড়িয়ে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০০:৪৮

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে— সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে তা নিয়ে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। তবে এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনের সূত্রে জানা গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্পষ্ট করা হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই দাবিগুলো সম্পূর্ণ বানোয়াট এবং প্রধানমন্ত্রী সুস্থ ও ভালো আছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল, জর্ডান ও ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের এই হামলার লক্ষ্য ছিল ওইসব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো।

আরও পড়ুন