নড়াইলে ট্রলি উল্টে নিহত চালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২১:১৪
নড়াইলের কালিয়ায় ট্রলি উল্টে ইরান মোল্যা (২১) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতি থানার চাপাইল-কালিয়া সড়কের কলাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরান মোল্যা সালামাবাদ ইউনিয়নের বৈদ্যহাটি গ্রামের জুয়েল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ইরান মোল্যা ট্রলি নিয়ে নড়াগাতি থানা এলাকা থেকে চাপাইল-কালিয়া সড়ক দিয়ে কলাবাড়িয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় কলাবাড়িয়া এলাকায় সড়কের ওপর অতিরিক্ত ফসল শুকাতে দেওয়া ছিল। ওই ফসলে ট্রলির চাকা আটকে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, নিহত ইরান মোল্যার বাড়ি বৈদ্যহাটি গ্রামে হলেও তিনি কালিয়ায় বসবাস করতেন। দুপুরে ট্রলি নিয়ে কলাবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
