জেদ্দায় আটকা মুশফিক, ফিরছেন কবে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২০:১৫
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
রবিবার (১ মার্চ) রাতে সব অনিশ্চয়তা কাটিয়ে একটি বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।
মুশফিকের বাবা মাহবুব হামিদ জানান, গতকাল দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যায়। সবশেষ খবর পেয়েছি, এমিরেটসের ফ্লাইটে তাদের আসা সম্ভব হচ্ছে না। জেদ্দা থেকে দুবাই হয়ে আসার পথটি এখন জটিল। তবে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুশফিকের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বাংলাদেশ বিমানের একটি টিকিট ম্যানেজ করে দিয়েছেন।
তিনি জানান, সব ঠিক থাকলে আজ রাত ১০টা ৩৫ মিনিটে মুশফিক বাংলাদেশ বিমানের ফিরতি ফ্লাইটে আরোহণ করবেন এবং আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন। ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহবুব হামিদ। একই সঙ্গে আটকে পড়া অন্য প্রবাসীরাও যেন দ্রুত ও নিরাপদে ফিরতে পারেন, সে জন্য দোয়া চেয়েছেন তিনি।
ওমরাহ পালন শেষে শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে ওই অঞ্চলের আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় মাঝপথ থেকে তাদের ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়।
এমন পরিস্থিতিতে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন, সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। আমি এখন বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। আল্লাহই ভালো জানেন কবে এবং কীভাবে ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া চাইছি।
আরও পড়ুন
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • বিয়েতে অতিথি ১০০ ছাড়লে জনপ্রতি ২৫ টাকা ট্যাক্স!
- • রাজধানীতে সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
- • পাহাড়ি ফল মেলায় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
- • যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
