২৮ জুন ২০২৬, রবিবার, ০৪:৫৭

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: ডাকসু ভিপি

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: ডাকসু ভিপি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৫

ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘নব্য ফ্যাসিজম’ আখ্যা দিয়ে তা অনতিবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন কমিশনের এই বিতর্কিত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

সাদিক কায়েম তার পোস্টে প্রশ্ন তোলেন, কার ইশারায় এবং কার প্রভাবে নির্বাচন কমিশন বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। তিনি উল্লেখ করেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করার অর্থ হলো সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতার পথ রুদ্ধ করা। এর ফলে কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো ফুটেজ বা তথ্য ভুক্তভোগীর কাছেও থাকবে না।

ডাকসু ভিপি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য হাসিলের জন্য গঠিত হয়নি; বরং একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। দেশের তরুণ সমাজকে ভয় পেয়েই নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের সর্বস্তরের যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন