ফের পর্দায় একসঙ্গে রাজ ও সাবিলা?
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ২৩:১২
‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে চিত্রনায়ক শরিফুল রাজ ও অভিনেত্রী সাবিলা নূরকে। শোবিজ অঙ্গনে এমন গুঞ্জনই এখন জোরালো।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাট্যনির্মাতা জোবায়ের ইবনে বকর নতুন একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে রাজ ও সাবিলাকে। ইতোমধ্যে সিনেমাটির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ হয়েছে এবং একটি প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা প্রকল্পটির সঙ্গে যুক্ত হয়েছে বলেও জানা গেছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান না নির্মাতা জোবায়ের ইবনে বকর। তিনি বলেন, সিনেমা নির্মাণ তার দীর্ঘদিনের স্বপ্ন এবং প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে শরিফুল রাজও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তার ভাষ্য, বিভিন্ন সিনেমার গল্প নিয়ে আলোচনা হলেও সব পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না। তাই চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে কিছু বলতে চান না তিনি।
উল্লেখ্য, ‘তাণ্ডব’-এর পর ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করে আলোচনায় আসেন সাবিলা নূর। সেই সিনেমায় রাজ-সাবিলার জুটিও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
প্রতিফলন/একে
আরও পড়ুন
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • রোববার সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা যেসব অঞ্চলে
- • রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর
- • ফের পর্দায় একসঙ্গে রাজ ও সাবিলা?
- • হাইতির ম্যাচে একসাথে ক্যামেরাবন্দী চার ব্রাজিলিয়ান লিজেন্ড
- • আমির খানের জীবনে নতুন অধ্যায়, তৃতীয়বারের মতো বিয়ের প্রস্তুতি
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • পর্যটন ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
