১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২৪

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!

‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০১:৫৩

​অবশেষে প্রকাশ্যে এলো বলিউডের বহুল আলোচিত স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’র ট্রেলার। যশ রাজ ফিল্মসের (YRF) স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক এই সিনেমাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে, যা ট্রেলার প্রকাশের পর আরও কয়েক গুণ বেড়ে গেছে।

​২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় কাচের আবরণে রাখা এক নবজাতক শিশুকে। ব্যাকগ্রাউন্ডের ভয়েসওভারে ভয়ংকর প্রতিপক্ষ ‘ফতেহ’ চরিত্রে অভিনয় করা ববি দেওল জানান, শিশুটির নাম তিনি রেখেছেন ‘সীতা’। এরপরের দৃশ্যগুলোতে ইঙ্গিত মেলে, ছোটবেলা থেকেই তাকে এক দুর্ধর্ষ যোদ্ধা ও ঘাতক হিসেবে গড়ে তোলা হয়েছে।

​ট্রেলারে আলিয়া ভাটকে দেখা গেছে ‘সীতা’ চরিত্রে। তার বর্ণনায় উঠে আসে ফতেহের নির্মমতা ও ক্ষমতার গল্প। তিনি জানান, এক রাজকন্যাকে অপহরণ করে তাকে অস্ত্রে পরিণত করা হয়েছিল। তবে এই গল্পে প্রচলিত পৌরাণিক কাহিনির মতো উদ্ধার পাওয়ার অপেক্ষায় থাকেন না সীতা; বরং নিজেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ফতেহের সাম্রাজ্য ধ্বংসের মিশনে নামেন।

​অ্যাকশন, আবেগ ও রোমাঞ্চে ভরপুর ট্রেলারে আলিয়াকে সম্পূর্ণ নতুন এক অ্যাকশন অবতারে দেখা গেছে। পরে তার এই মিশনে যোগ দেন আরেক অভিনেত্রী শারভারী। আর দুই নারী এজেন্টের প্রশিক্ষক ও পরামর্শকের গুরুত্বপূর্ণ ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন অনিল কাপুর।

​তবে ট্রেলারের সবচেয়ে বড় চমকটি জমা ছিল একদম শেষের কয়েক সেকেন্ডে! সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের হুল্লোড় ফেলে দিয়েছেন হৃত্বিক রোশন। ট্রেলারে তার পুরো চেহারা দেখানো না হলেও, কেবল চোখের ঝলকই নতুন জল্পনা তৈরি করার জন্য যথেষ্ট ছিল। হৃত্বিকের এই উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ‘আলফা’ সিনেমার গল্প সরাসরি যুক্ত হতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ার’ এবং আগামী ‘ওয়ার ২’-এর সঙ্গে।

​স্পাই ইউনিভার্সের এই নতুন এবং রোমাঞ্চকর অধ্যায় নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হাই-ভোল্টেজ এই অ্যাকশন সিনেমাটি।

আরও পড়ুন