প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি নরেন্দ্র মোদির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬, ১৯:১৪
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
ভারতীয় হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।
নরেন্দ্র মোদি বলেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।
তিনি আরো বলেন, ‘ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি।’
আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হোক। মহামান্য, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন।
আরও পড়ুন
- • ডলারের চাপে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • হামের উপসর্গের আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যুসংখ্যা ৭০০ ছাড়াল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান
- • হাসপাতালের দুর্নীতিতে কোনো আপস নয়: শামা ওবায়েদ
- • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯
- • তিস্তার ভাঙনে হুমকিতে ঘরবাড়ি, স্কুল ও ফসলি জমি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
