র্যাগিংয়ের ভিডিও করায় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০১:৪১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র্যাগিংয়ের অভিযোগের ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিক ও রাকসু নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মারধর, অবরুদ্ধ করে রাখা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়েছেন রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মারুফ হোসেন মিশন, ঢাকা পোস্টের জুবায়ের জিসান, মানবকণ্ঠের আবু বকর অনিক, রাকসুর এজিএস সালমান সাব্বির এবং বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কেটিং বিভাগের কয়েকজন জুনিয়র শিক্ষার্থী মেসেঞ্জারের মাধ্যমে সাংবাদিকদের জানান, সিনিয়ররা ‘মিটআপ’-এর নামে তাদের র্যাগিং করছেন। খবর পেয়ে সাংবাদিকদের সঙ্গে একজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যান। সেখানে কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা অবস্থায় দেখা যায়। এ সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করলে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ভিডিও মুছে ফেলার জন্য সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এতে রাজি না হওয়ায় তাদের ঘিরে গালাগালি, হুমকি ও হেনস্তা করা হয়। পরে সেখানে উপস্থিত হন আরও কয়েকজন সাংবাদিক ও রাকসুর দুই নেতা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে তারাও হামলার শিকার হন।
প্রায় দেড় ঘণ্টা উত্তেজনার পর ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক বোরাক আলী ও শিক্ষক ড. নুরুজ্জামান। সমাধানের জন্য সবাইকে প্রক্টর অফিসে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সেখান থেকে যাওয়ার সময় সাংবাদিক আবু বকর অনিককে মারধরের অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ সময় অন্যদেরও কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভিডিও ধারণ করায় তাকে ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় কয়েক দফা হামলার চেষ্টা ও পরে মারধরের শিকার হন বলে দাবি করেন তিনি।
অভিযুক্ত শিক্ষার্থী হাবিবুর রহমান হিমেল মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, সেখানে শুধু কথা-কাটাকাটি হয়েছে। তবে একই বিভাগের আরেক শিক্ষার্থী মাহির মারধরের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন।
রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনিও হামলার শিকার হয়েছেন। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সহকারী প্রক্টর অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে কাউকে মারধরের অধিকার কারও নেই। এটি বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন এবং দায়ীদের শাস্তি হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, সাংবাদিক ও রাকসু নেতাদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তার সামনেই মারধরের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • আমির খানের ক্যামেরায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন
- • র্যাগিংয়ের ভিডিও করায় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা
- • হাইতির বিপক্ষে ব্রাজিলের ভরসার নাম ভিনিসিয়ুস জুনিয়র
- • রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, বিস্ফোরণে আহত কনস্টেবল
- • কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৩০ জনের মৃত্যু
- • সকাল ৯টার মধ্যে দেশের ৮ জেলায় ঝড় হওয়ার পূর্বাভাস
- • শনিবার ৭ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, কোন কোন এলাকা অন্ধকারে থাকবে জানুন
- • এবার ‘থালা-চামচ’ নিয়ে বিক্ষোভে নামছে ককরোচ পার্টি
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
