২৬ জুন ২০২৬, শুক্রবার, ০১:০৬

শিরোনাম
এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

মেসিকে দলে নিতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্টে

মেসিকে দলে নিতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্টে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৫:২৭

আর্জেন্টিনার দুর্দান্ত সূচনা আর ব্রাজিলের হোঁচট খাওয়া পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। সেই আলোচনার মাঝেও মজার এক মন্তব্য করে নতুন করে শিরোনামে উঠে এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে বললেন, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য লিওনেল মেসিকে দলে নেওয়ার কথা ভাবছেন তিনি!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে দলের বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে ফুটবল বিশ্লেষকদের। অন্যদিকে আর্জেন্টিনা শুরু করেছে দারুণভাবে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। সেই প্রেক্ষাপটেই ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েন লুলা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিল প্রেসিডেন্ট মজা করে বলেন, 'আমি ভাবছিলাম ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকে চুক্তিবদ্ধ করি।' কথাটি বলার সময় হাসছিলেন তিনি। তবে সঙ্গে সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, মরক্কোর সঙ্গে ড্র করাকে তিনি খুব বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না।

লুলার মতে, গ্রুপে ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষই ছিল মরক্কো। তাই প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, 'লোকজন বলে, যখনই ব্রাজিলকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে। এবার কী হয়, দেখা যাক।'

প্রথম ম্যাচের ড্রয়ের পর এখন ব্রাজিলের সামনে অপেক্ষা করছে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। শুক্রবারের সেই ম্যাচে জয় তুলে নিয়ে সমালোচনার জবাব দিতে চাইবে সেলেসাওরা।

এদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি নজর রয়েছে নেইমারকে ঘিরে। ৩৪ বছর বয়সী এই তারকা প্রায় তিন বছরের বিরতির পর জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন। চোট ও ফর্মহীনতার কারণে দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

তবে বিশ্বকাপে নেইমারের অভিষেক ঠিক কবে হবে, তা এখনও নিশ্চিত নয়। ব্রাজিলের সমর্থকেরা এখন অপেক্ষায় আছেন, দলের সবচেয়ে বড় তারকা কবে মাঠে নেমে সেলেসাওদের নতুন করে উজ্জীবিত করবেন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন