আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামিলীগ ৮, বিএনপি ৬
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫২
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি)। সহ-সভাপতি পদে জয় পেয়েছেন আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ) ও মো. রফিক উল্যা (বিএনপি)। সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি) ও চাঁদমনি মোহন (আওয়ামী লীগ)।
পাঠাগার সম্পাদক হয়েছেন মোশারফ হোসাইন (বিএনপি)। সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন জামাল উদ্দিন (আওয়ামী লীগ) এবং অডিট সম্পাদক হয়েছেন রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ)। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ) ও জাফর আহমেদ (বিএনপি)।
এদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-এর লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী গত ২৬ জানুয়ারি এক নোটিশে জানান, আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ সালের লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে কোনো পদে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ বিষয়ে নুরুল হুদা পাটওয়ারীর বক্তব্য জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত সমিতির এক সাবেক সভাপতি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা মূলত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। যদিও নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত ছিল, তারপরও অন্যান্য পদে অংশ নিয়ে আওয়ামী লীগের আটজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির জানান, ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তারাবির নামাজের বিরতির কারণে ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে।
আরও পড়ুন
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
