২০ জুন ২০২৬, শনিবার, ১৭:৫১

শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আদাবরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

আদাবরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০২:২২

রাজধানীর আদাবর এলাকায় পারিবারিক কলহের জেরে তাসলিমা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে আদাবর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা  বগুড়া জেলার গাবতলী থানার আজিজ খন্দকারের মেয়ে। তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকাউন্টস বিভাগে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাস্তা তৈরি করা নিয়ে তাসলিমা ও তার স্বামী মো. সৈকত জমাদ্দারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার দিকে সৈকত বাসা থেকে বের হয়ে যান। রাত ১০টার দিকে তিনি বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাসলিমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীদের ধারণা, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয়রা জানান, সৈকত ও তাসলিমা প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন।ঢাকার ওই বাসায় স্বামী-স্ত্রী একসঙ্গেই বসবাস করতেন। সৈকত পটুয়াখালী জেলার বাউফল থানার নূরানপাশা গ্রামের ফোরকান জমাদ্দারের ছেলে। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। তাদের মধ্যে সম্পর্ক সাধারণত ভালো থাকলেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। 

আদাবর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল্লাহ জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে, তারা আসার পর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন