২০ জুন ২০২৬, শনিবার, ১৬:৩৬

শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৩

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় ৩০ জন এবং আদাবর এলাকা থেকে ১২ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

ডিসি ইবনে মিজান বলেন, “মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রোজা ও ঈদ পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্যই আমাদের এই বিশেষ অভিযান।”

পুলিশ জানায় , আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের নির্মূল করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন