বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় নিহত আনসার সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২১:২৩
কুমিল্লার বুড়িচংয়ে রোডস অ্যান্ড হাইওয়ের মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহআলম উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং থেকে বাড়ি ফেরার পথে বুড়িচং–মীরপুর মেজর এম. এ. গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রবিবার সন্ধ্যা ৬টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘শনিবার বিকেলে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য শাহআলম গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী, ভালোবাসা নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
