ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাইকালে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২১:৫৬
টাঙ্গাইলের মধুপুরের থানামোড়ের বটগাছতলা থেকে মিজানুর রহমান (২৮) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) টাঙ্গাইলের পুলিশ সুপার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত বলে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেলদুয়ার উপজেলার পাছএলাসিন গ্রামের সাগর কর্মকারের ফুফা রূপলাল কর্মকারের মধুপুরের জলচ্ছত্র এলাকার ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের সঙ্গে ঝামেলা চলছিল। সাগর কর্মকার বিষয়টি এলাকার জামাই হিসেবে পরিচিত এবং পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পরিচয়দানকারী মিজানুর রহমানকে জানান। জমির ঝামেলার বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য মিজানুর রহমান ১৭ হাজার টাকা দাবি করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রূপলাল কর্মকার তাকে জলচ্ছত্র থেকে দাবিকৃত টাকা দেন। টাকা হাতে পেয়ে সাগর কর্মকার ও রূপলাল কর্মকারকে আনারস বাগান ঘুরে দেখে আসার কথা বলে চলে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় তাকে ফোন করলে তিনি সাগর কর্মকার ও রূপলাল কর্মকারকে মধুপুর থানা মোড়ে যেতে বলেন। থানা মোড়ের বটগাছ তলায় প্রায় ঘণ্টাখানের অপেক্ষার পর মিজানুর রহমান এসে আরো ৫ হাজার টাকা দাবি করেন। এক পর্যায়ে তাদের সন্দেহ হলে সাগর কর্মকার মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সাগর কর্মকার বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, মিজানুর রহমান একজন ভুয়া পুলিশ এটা স্বীকার করেছেন। তারা পুলিশ হেডকোয়াটার্সে খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। গ্রেপ্তারকালে তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি নেভি রঙের জ্যাকেট (ট্র্যাকসুট), সামনে পুলিশ লেখা প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল (বাইক), পুলিশের ব্যবহৃত একটি লাল-নীল রঙের সোল্ডার লাইট জব্দ করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, পুলিশ না হয়েও মিজানুর রহমান পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
