মিরসরাইয়ে খাল পুনঃখনন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০০:৫৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘদিন দখল, দূষণ ও নাব্যতা সংকটে মৃতপ্রায় হয়ে পড়া খালটি পুনরায় সচল করতে সরকারের এই উদ্যোগে আশাবাদী স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মিরসরাই উপজেলার বামনসুন্দর খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধন উপলক্ষে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার এবং প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম। মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিএডিসির বাস্তবায়নে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
স্থানীয়রা জানান, একসময় বামনসুন্দর খালে পানির প্রবল স্রোত ছিল এবং এর পানি ব্যবহার করে আশপাশের কৃষিজমিতে সেচ দেওয়া হতো। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও পুনঃখননের অভাবে খালটি ভরাট হয়ে গেছে। খালের অনেক অংশ দখল ও আবর্জনায় ভরে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও সৃষ্টি হয়।
জানা গেছে, পাহাড়ের পাদদেশ থেকে শুরু হয়ে সাহেরখালী ইউনিয়ন, মিঠানালা ইউনিয়ন, কাটাছরা ও মঘাদিয়া হয়ে খালটি মিরসরাইয়ের উপকূলীয় এলাকায় গিয়ে মিলেছে। উপজেলার দুর্গাপুর ও মিরসরাই সদর ইউনিয়নের পানি দুর্গাপুর খাল ও মলিয়াইশ খাল হয়ে বামনসুন্দর খালে গিয়ে পড়ে। প্রাথমিকভাবে মিঠানালা ইউনিয়নের আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই খালটির সংস্কার কাজ সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কাটাছরা ইউনিয়নের কৃষক নুরুল আবছার বলেন, ‘এক সময় এই খালের পানি দিয়ে চাষাবাদ হতো। খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় অনেক বছর ধরে মানুষ শুষ্ক মৌসুমে চাষবাদ থেকে বঞ্চিত ছিল। এবার পুনঃখনন করা হলে এখানকার কৃষকরা উপকৃত হবে।’
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খালা কাটা ও পুণঃখনন কর্মসূচির অংশ হিসেবে বামনসুন্দর খাল পুণঃখনন শুরু হবে। সোমবার বেলা ১১ টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।’
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘বামনসুন্দর খালটি পুনঃখনন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল। অবশেষে খালের ৩ কিলোমিটারে পুনঃখনন শুরু হচ্ছে। সোমবার বেলা ১১টা নগাদ পুনঃখনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খালটি পুনঃখনন হলে কয়েকটি ইউনিয়নের প্রায় সহস্রাধিক কৃষক উপকৃত হবে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের পরই অবসর? ইমাম হতে চান মাজরাউই
- • মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
