খামেনি হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ১৪:৫২
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ও দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর হামলা আন্তর্জাতিক রীতিনীতির চরম পরিপন্থী এবং এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরো বাড়িয়ে দিতে পারে। এ ঘটনার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানান, বিক্ষোভে দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। কর্মসূচিটি সংবাদমাধ্যমে প্রচারের লক্ষ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান
- • সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
- • আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী
- • জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই গুটিয়ে বাংলাদেশ
- • কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান 'মেঘ'
- • দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- • ৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন
- • কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
