শনিবারের বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময়সূচি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ১৩:১৬
ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইলের চলমান যুদ্ধের জেরে গতকাল সব ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ বিমান এয়ারলাইনস। তবে গতকালের (শনিবার) বাতিল হওয়া দুটি ফ্লাইট ছাড়ার সময় জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
রবিবার (১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো বার্তায় এই তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, গত শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইটটি (বিজি-৩৩৭) আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।
অন্যদিকে, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটি (বিজি-৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
এর আগে গত শনিবার ইরান-ইসরাইল যুদ্ধের জেরে নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ বিমান এয়ারলাইনস। এতে বিপাকে পড়েন যাত্রীরা।
ফ্লাইট বাতিলে বিমানবন্দরে আটকে পড়া প্রায় সাড়ে ৮০০ যাত্রীকে রাত্রিযাপনের ব্যবস্থা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফলে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফেরে।
উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।
এদিকে, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে নির্ধারিত সময়ে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে।
বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইরসে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার জন্যও অনুরোধ জানায় কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
