শাহ আমানত বিমানবন্দরে আরো ৮ ফ্লাইট বাতিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০১:৫২
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম।
দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন করে আরো ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রামের এই প্রধান বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় চলছে। আজকের ৮টিসহ এ পর্যন্ত গত ৪১ দিনে সর্বমোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার প্রবাসী কর্মী ও যাত্রী।
বিমানবন্দর জনসংযোগ শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সারা দিন তিনটি এয়ারলাইনসের মোট ৮টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত দুইটি অ্যারাইভাল এবং দুইটি ডিপার্চারসহ মোট চারটি ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট। সালাম এয়ারের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট। বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি।
বিপর্যয়ের মধ্যেও আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে পাঁচটি অ্যারাইভাল (আগত) এবং তিনটি ডিপার্চার (গমনকারী) ফ্লাইট সচল ছিল। তবে প্রয়োজনের তুলনায় এটি অত্যন্ত সামান্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় ফ্লাইট চলাচলের এই স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট শিডিউল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফ্লাইট বাতিলের ফলে একদিকে যেমন এয়ারলাইনসগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, অন্যদিকে সময়মতো কর্মস্থলে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো রেমিট্যান্সযোদ্ধা।
আরও পড়ুন
- • মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
