২১ জুন ২০২৬, রবিবার, ১৯:৪৬

শিরোনাম
মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর

জামিন পেয়েই ফের মারধর শুরু করেছেন নোবেল: অনন্যা

জামিন পেয়েই ফের মারধর শুরু করেছেন নোবেল: অনন্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৪

বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে প্রতারণা ও ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা)।

বাদী অনন্যা সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে হাত-পা ধরে কান্নাকাটি করে এবং আপসের শর্তে জামিন নেন নোবেল। জামিনের পর ওই রাতেই অনন্যাকে বাসায় নিয়ে যান তিনি। অনন্যার অভিযোগ, “বাসায় যাওয়ার পর কেন তার বিরুদ্ধে মামলা দিয়েছি—এই অজুহাতে সে আমাকে ফের বেধড়ক মারধর শুরু করে। আমার শরীরের অনেক জায়গায় কাটার দাগ রয়েছে।” অনন্যার মা বিবি কুলসুম জানান, নোবেল বিয়ের কথা স্বীকার করে জামিন নিলেও বাসায় ফিরে পুরো ভোল পাল্টে ফেলে এবং রাতভর মেয়েকে নির্যাতন করে।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, “আসামি ও বাদীর মধ্যে বিয়ের শর্তে আমরা জামিনের বিরোধিতা করিনি। কিন্তু জামিন পেয়েই আসামি বাদীকে মারধর করে বেহুঁশ করে ফেলেছেন। আমরা এই ঘটনার ডিজিটাল এভিডেন্স ও মেডিকেল রিপোর্ট সংগ্রহ করেছি। খুব দ্রুতই নোবেলের জামিন বাতিলের আবেদন জানানো হবে।”

অনন্যা দাবি করেন, নোবেল নিজেকে ‘নেশাখোর’ বা ‘মানসিকভাবে অসুস্থ’ পরিচয় দিয়ে ভিক্টিম সাজার চেষ্টা করেন, কিন্তু আড়ালে তিনি অত্যন্ত সুস্থ ও পরিকল্পিতভাবে অপরাধ করেন। অন্যদিকে, জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নোবেল বলেছিলেন, “মানুষ মাত্রই ভুল করে। আমার দর্শকরা আমাকে ক্ষমা করে দেবে।” এরপর তিনি ইসলামিক গান গেয়ে শোনান এবং অনন্যার হাত ধরে চলে যান।

উল্লেখ্য, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের আগস্টে করা এই মামলায় নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে ১৩ লাখ টাকা আত্মসাৎ ও হেনস্তার অভিযোগ আনে পিবিআই। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে নোবেলকে আটক করা হয়। তবে জামিন পাওয়ার পর নতুন করে এই মারধরের ঘটনায় আবারও আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন এই বিতর্কিত গায়ক।

আরও পড়ুন