জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা।’
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বারসহ সকল শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তারেক রহমান বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় এবং সেই পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
তিনি আরও বলেন, ‘বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্যের ত্যাগ ও ভালোবাসা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়; ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। একুশের চেতনাকে বিশ্বজুড়ে ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে রূপান্তরিত করতে হবে।’
প্রধানমন্ত্রী দেশের সব স্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, ‘ভাষাশহীদ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার চেষ্টা করবো।’
আরও পড়ুন
- • পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন করছে সরকার
- • পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান
- • সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
- • আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী
- • জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই গুটিয়ে বাংলাদেশ
- • কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান 'মেঘ'
- • দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- • ৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
