২২ জুলাই ২০২৬, বুধবার, ১৫:৫১

শিরোনাম
ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার

বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৫:০৮

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, সেখানে তা কমিয়ে ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ শীর্ষক ডিব্রিফিং সেশনে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা নিবন্ধনের পর আদর্শ পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠান ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারবে। এ লক্ষ্যে ব্যবসা শুরুর বিভিন্ন ধাপে সময় কমানো এবং প্রক্রিয়াগত জটিলতা দূর করতে কাজ করছে সরকার।

তিনি জানান, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, লাইসেন্সিং ব্যবস্থার জটিলতা হ্রাস এবং বাজার বহুমুখীকরণে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন প্রক্রিয়ায় সময় কমানো ও অপ্রয়োজনীয় ওভারল্যাপ দূর করার বিষয়গুলো চিহ্নিত করেছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি হিসেবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রতিযোগিতা শক্তিশালীকরণ এবং উৎপাদন খাতের বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে এখন টেকসই উন্নয়ন, স্বচ্ছতা, শ্রম অধিকার এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের গুরুত্ব বেড়েছে। সেই বাস্তবতায় বাংলাদেশও অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাণিজ্যমন্ত্রী জানান, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ উৎসাহিত করতে সম্প্রতি ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল’ গঠন করা হয়েছে। পাশাপাশি আগামী জুলাই মাসে ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে নেওয়া সংস্কার কার্যক্রমের রূপরেখা প্রকাশ করা হবে।

আরও পড়ুন