হরমুজ প্রণালি নিয়ে তীব্র মতবিরোধ, আলোচনা গড়াতে পারে তৃতীয় ধাপে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০১:০৭
পাকিস্তানের ইসলামাবাদে চলমান ঐতিহাসিক শান্তি আলোচনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুই দেশের প্রতিনিধিরা একটি অভিন্ন কাঠামোর লক্ষ্যে নিজেদের মধ্যে লিখিত খসড়া বিনিময় করলেও গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও আলজাজিরা জানিয়েছে, ওয়াশিংটনের ‘অতিরিক্ত চাহিদার’ কারণে আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে এবং উদ্ভূত পরিস্থিতিতে আলোচনা তৃতীয় ধাপে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।
ইসলামাবাদে অবস্থানরত কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শনিবার ইতিমধ্যে দুই দফা বৈঠক সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম দফায় সাধারণ কাঠামো এবং দ্বিতীয় দফায় কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, আজ শনিবার রাতে অথবা আগামীকাল রোববার (১২ এপ্রিল) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আয়োজক দেশ পাকিস্তানের উপস্থিতিতে সরাসরি ত্রিপক্ষীয় এই আলোচনা গভীর রাত পর্যন্ত অব্যাহত রয়েছে। আগে দুই পক্ষ আলাদা কক্ষে বসে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা করলেও এবার সরাসরি মুখোমুখি বসাটাকে বড় ধরণের কূটনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • আমির খানের ক্যামেরায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন
- • র্যাগিংয়ের ভিডিও করায় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা
- • হাইতির বিপক্ষে ব্রাজিলের ভরসার নাম ভিনিসিয়ুস জুনিয়র
- • রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, বিস্ফোরণে আহত কনস্টেবল
- • কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৩০ জনের মৃত্যু
- • সকাল ৯টার মধ্যে দেশের ৮ জেলায় ঝড় হওয়ার পূর্বাভাস
- • শনিবার ৭ থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, কোন কোন এলাকা অন্ধকারে থাকবে জানুন
- • এবার ‘থালা-চামচ’ নিয়ে বিক্ষোভে নামছে ককরোচ পার্টি
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
