উড়োজাহাজের জ্বালানির দাম ১৭ টাকা বৃদ্ধি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২২:১২
উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবার বাড়ানো হয়েছে। মার্চ মাসের জন্য নির্ধারিত নতুন দামে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়িয়েছে ১১২ টাকা ৪১ পয়সা, যা গত মাসে ছিল ৯৫ টাকা ১২ পয়সা। সে হিসাবে লিটারপ্রতি দাম বেড়েছে ১৭ টাকা ২৯ পয়সা।
রবিবার (০৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ৬২৪৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার করা হয়।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী, ভালোবাসা নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
